Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি মামলা বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১০:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ।

বুধবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের আপিল মঞ্জুর করে এ রায় দেন সর্বোচ্চ আদালত।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির পর গত ১৯ মার্চ রায়ের জন্য ২৩ এপ্রিল দিন নির্ধারণ করেন আপিল বিভাগ। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। এর আগে, গত বছরের ২১ অক্টোবর আপিলের অনুমতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১১ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে করে নেয় দুর্নীতি দমন কমিশন-দুদক।

ড. ইউনূসের আইনজীবী বলেন, হয়রানি করতেই এ মামলা করা হয়েছিল। কাজেই তিনি ক্ষমতায় আসার পর দ্রুত মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। সেই আবেদনে মামলাটি বাতিল করে দেন সর্বোচ্চ আদালত। তবে এই প্রক্রিয়ায় মামলা বাতিল চাননি ড. মুহাম্মদ ইউনূস। এমনকি আইনজীবীদের আইনি লড়াইয়ের নির্দেশ দেন তিনি।

সারাবাংলা/আরএম/এনজে