Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে চবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

চবি করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৯:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের দাবিতে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বুধবার (২৩ এপ্রিল) সাড়ে ৫ টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। আধঘণ্টা পর শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের, ‘ওয়ান টু থ্রি ফোর, কুয়েট ভিসি নো মোর’, ‘অ্যাকশন টু অ্যাকশন, চবি শিক্ষার্থীদের অ্যাকশন’, ‘এসো বোন, এসো ভাই, সংগ্রামে ভয় নাই’, ‘কুয়েটের পাশে আছে, চবিয়ান চবিয়ান’- স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

অবরোধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসহাক ভূইয়া বলেন, ‘কুয়েটে বহিরাগত যেসকল সন্ত্রাসী হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আবার শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিসির মদদে মামলাও করা হয়েছে। এসবের প্রতিবাদে ও কুয়েট ভিসি পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ৫০ ঘণ্টার বেশি অনশন কর্মসূচি পালন করেছে। কিন্তু তার পর শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়নি। আমরা অন্তবর্তী সরকার ও কুয়েট প্রশাসনের কাছে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আশিকুর রহমান বলেন, ‘জুলাই এখনো শেষ হয়নি। জুলাই পরবর্তী বাংলাদেশে কোন স্বৈরাচারের ঠাঁই হবে না। কুয়েট ভিসি সম্পূর্ণ অন্যায়ভাবে ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। আজকের মধ্যে ভিসি মাসুদ পদত্যাগ না করলে আমরা আবার জুলাইয়ের সেই দেশব্যাপী ব্লকেড কর্মসূচিতে যেতে বাধ্য হব।’

উল্লেখ্য, এরইমধ্যে কুয়েট প্রশাসন ওই ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। সেই শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খুলে দিয়েছে কুয়েট প্রশাসন।

সারাবাংলা/এমআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো