Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ১৫:৪৩

সংঘর্ষে আহতরা হাসপাতালে ভর্তি।

পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মায় জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পাঁচ জন গুলিবিদ্ধ ও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের লুক্ষীকুন্ডা ডিগ্রির চরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- পিল্লু (২৫), ছুবাইল (২৪), আসিফ (২০) আলম (২৭) এবং বাদশা (২১)। এছাড়াও আহত ১০ জন পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রিকাত আলী শেখ ও তার ছেলে, ভাই ভাতিজা এবং এলাকায় এলাকাবাসী নিয়ে সরকার থেকে লিজ নেওয়া চরম চোলের সম্পত্তি দেখতে গেলে মকুল মেম্বার, তরিকুল মেম্বার ও শফি মিরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশিয় অস্ত্রশস্ত্র দিয়ে এই হামলা চালায়।

বিজ্ঞাপন

এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

রিকাত আলী শেখ জানান, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা মকুল মেম্বার, তরিকুল মেম্বার সরকারের পট পরিবর্তনের পর এলাকা থেকে পালিয়ে গিয়ে চরণ চলে গা ঢাকা দিয়ে আসছেন এবং সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছেন। এই ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

ঈশ্বরদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ