Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মনিপুর স্কুলের শিক্ষক নয়নের অপসারণের দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৬:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মনিপুর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক খলিলুর রহমান নয়নের অপসারণ চেয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

রোববার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে প্রায় দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর মিরপুরে ৬০ ফিট রোডে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের মূল শাখায় এ বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।

এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা গণস্বাক্ষর দেন। পরে শাখা প্রধানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। স্মারকলিপিতে অভিভাবকদের পক্ষে সই করেন ডা. মঈন উদ্দিন।

অভিভাবকরা বলেন, ‘আমরা আমাদের সন্তানদের নিয়ে নিরাপত্তাবোধ করছি না। এমন শিক্ষকের কাছে ছাত্রীরা নিরাপদ না। আমরা অভিযুক্ত শিক্ষকের অপসারণ চাই। ওই শিক্ষককে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চলবে।’

বিজ্ঞাপন

জানা গেছে, শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে গত বছরের ১১ নভেম্বর মনিপুর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক খলিলুর রহমান নয়নকে শোকজ ও বাধ্যতামূলক ছুটিতে পাঠায় স্কুল কমিটি। সম্প্রতি তিনি আবার যোগদান করায় ক্ষোভের সৃষ্টি হয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো