Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তুরিন-নজরুলসহ নতুন মামলায় গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১৫:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে হওয়া বিভিন্ন মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যরিস্টার তুরিন আফরোজসহ চার জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার দেখানো হয়।

আদালত সূত্র জানায়, রাজধানীর মিরপুর থানার একটি হত্যা মামলায় ব্যরিস্টার তুরিনকে ধানমন্ডি থানার এক মামলায় সিআইডির বরখাস্ত ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি মো. মশিউর রহমানকে এবং ধানমন্ডি থানার আরেক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেফতার দেখান বিচারক।

বিজ্ঞাপন

তুরিন আফরোজের মামলার সূত্র জানায়, গত ৪ আগস্ট মিরপুর-১০ নম্বরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন পারভেজ হোসেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে তিনি মারা যান। এ ঘটনায় গত বছরের ৩ নভেম্বর মিরপুর থানায় মামলা করেন নুরুল ইসলাম নামে এক ব্যক্তি। এ মামলায় ৮ নম্বর আসামি হিসেবে তুরিন আফরোজের নাম রয়েছে।

সারাবাংলা/আরএম/ইআ