Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ন্যাপ ভাসানীর সঙ্গে বৈঠকে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১৬:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ন্যাপ ভাসানীর লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির লিয়াজোঁ কমিটি।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন দলটির ১০ জন শীর্ষ নেতা।

বিএনপির নেতৃত্ব দিচ্ছেন দলটির লিয়াঁজো কমিটি প্রধান ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্হায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

১৭ এপ্রিল থেকে সমমনা ও যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলোর লিয়াজোঁ কমিটির সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপির লিয়াজোঁ কমিটি। এরইমধ্যে ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, এনডিএম, গণঅধিকার পরিষদ, এলডিপি, বাংলাদেশ লেবার পার্টি, বামগণতান্ত্রিক জোট, গণফোরাম এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজিপি) সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসআর