Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনামুল হকের ব্যাংক হিসাবে ২২৩৯ কোটি টাকা লেনদেন!

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ২০:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক এবং তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাদের বিরুদ্ধে ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২ হাজার ২৪২ কোটি ৫৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

সোমবার (২৮ এপ্রিল) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি এনামুল হক জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ১৮ কোটি ৮ লাখ ২৮ হাজার ৯২ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। পাশাপাশি তিনি ও তার প্রতিষ্ঠানগুলোর নামে পরিচালিত ২২টি ব্যাংক হিসাবে ২০০৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে মোট ২ হাজার ২৩৯ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৬০২ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে এনামুল হকের সহধর্মিণী তহুরা হকও তার স্বামীর সহায়তায় ৭ কোটি ৯৫ লাখ ৭ হাজার ৮২৭ টাকার জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া নিজ নামে পরিচালিত দুটি ব্যাংক হিসাবে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ৩ কোটি ৪০ লাখ ১৬ হাজার ২৫ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। এই মামলায় এনামুল হককেও আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

সারাবাংলা/জিএস/এনজে