Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ বিভাগে হতে পারে বজ্রঝড়

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ০৮:৫৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১১:৪০

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে আজ (মঙ্গলবার) বজ্রবৃষ্টি ও বজ্রঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বাকি দুই বিভাগের ওপর দিয়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ সময় সারাদেশে তাপমাত্রা কম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২৯ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা সামানা হ্রাস পেতে পারে।

বিজ্ঞাপন

বুধবারও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওইদিন সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আর শুক্রবার খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা বলছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এদিকে সোমবার সারাদেশে বৃষ্টিপাতে ১৪ জন নিহত হয়েছে। রাজধানী ঢাকাতে বৃষ্টিপাত হয়েছে ৮ মিলিমিটার।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো