Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় এলজিইডি কার্যালয়ে দুদক, মিলল অসঙ্গতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৭:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে নওগাঁয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে বেশকিছু অসঙ্গতি পেয়েছে দুদক।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালায় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, দুদকের সদস্যরা নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী কার্যালয় থেকে চলমান কিছু প্রকল্পের ফাইলপত্র তল্লাশি করেন। পরে সুনির্দিষ্ট অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ পাওয়া সদর উপজেলার দুইটি
রাস্তার কাজ পরিদর্শন করেন। এ সময় কাজের কিছু অসঙ্গতি পান তারা।

বিজ্ঞাপন

অভিযান শেষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালায় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা সাংবাদিকদের বলেন, রাস্তার কাজে নিম্নমানের ইট, খোয়া, বালি ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দুইটি চলমান কাজ পরিদর্শন করা হয়। পরে রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে রাস্তার প্রশস্তকরণ ও গভীরতা শিডিউল অনুযায়ী পাওয়া যায়নি। সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, রেকর্ডপত্র ও তথ্য সংগ্রহ করেছি। পরবর্তীতে তথ্য পর্যালোচনা করে আইনি সুপারিশসহ কমিশনে পাঠানো হবে।

নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহম্মেদ বলেন, অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সদস্যরা এসে সদর উপজেলা দুটি রাস্তার কাজের নথিপত্র চাইলে তাদেরকে ফটোকপি করে দেওয়া হয়। পরে রাস্তা দুটি পরিদর্শন করলে অভিযোগের কোনো সত্যতা মিলেনি।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

২০ পদে নিয়োগ দিচ্ছে বুয়েট
১৬ নভেম্বর ২০২৬ ২৩:১৭

আরো