Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবির বাসে হামলার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ২১:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টঙ্গী-গাজীপুর রুটের পরিবহণ ক্ষণিকা বাসে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে ভিসি চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের শত্রু বানানোর চেষ্টা হচ্ছে। ঢাবির অনেক শিক্ষার্থী বাইরে থাকেন। তাদের ওপর হামলার চেষ্টা হয়েছে। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ঢাবি শিক্ষার্থীদের বাজেভাবে উপস্থাপন করছে। রাষ্ট্র যদি ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারে আবার দুর্বার আন্দোলন গড়ে উঠবে। যেসব হামলাকারীর ভিডিও আছে তাদের শনাক্ত করে বিচার করতে হবে।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিব আল ইসলাম বলেন, ‘কিশোরগ্যাংয়ের সন্ত্রাসীরা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে আঘাত করার চেষ্টা করেছে। এরই পরিপ্রেক্ষিতে আজ ক্ষণিকায় ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভ্যুত্থানের ৮ মাস পার হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আমরা দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সারা বাংলাদেশের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।’

এক পর্যায়ে ঢাবির বাস ক্ষণিকায় হামলাকারীদের শনাক্ত করে এবং এর পেছনে যারা দায়ী তাদের বিচার দাবি করে বিক্ষোভ সমাবেশ শেষ করেন তারা।

উল্লেখ্য, গাজীপুর যাওয়ার পথে উত্তরার আজমপুরে ঢাবির বাসে হামলার ঘটনা ঘটে। এতে পাঁচ/ছয়জন শিক্ষার্থী আহত হন।

সারাবাংলা/পিটিএম