Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জগন্নাথপুরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ মে ২০২৫ ০৯:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: জেলার জগন্নাথপুরে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে দিকে সিলেট দুদকের সহকারি পরিচালক আশরাফ উদ্দিনেরে নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে সিলেট দুদকের উপ-সহকারি পরিচালক নিঝুম রায় প্রান্ত ও কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলামসহ দুদক সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা ওই কার্যালয় থেকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল বাজার—বোয়াইলা ভায়া টেংরাখালি এক কিলোমিটার সড়কের আরসিসি চলমান কাজের বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

দুদকের সহকারি পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ‘ওই প্রকল্পে কুশিয়ারা নদীর তীর কেটে মাটি উত্তোলনসহ সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে আমরা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ