Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ০৯:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। কোনো কোনো বিভাগের ওপর শুধু দমকা হাওয়া বয়ে যেতে পারে আবার কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার (৩ মে) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক আয়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেজলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পরে।

বিজ্ঞাপন

রোববারের (৪ মে) পূর্বাভাস বলছে, এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৫ মে) রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পরে।

মঙ্গলবার (৬ মে) রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিন এবং রাতের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে।

সারাবাংলা/জেআর/এনজে