Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়ের সাথে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

আজহার মাহমুদ
২৯ অক্টোবর ২০২২ ১৭:০৩

সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের ক্রিকেটে বইছে সু-বাতাস। তাদের দলীয় পারফরম্যান্স সেটার বড় একটা প্রমাণ। যদিও তাদের বর্তমান খেলোযাড়দের মধ্যে সিকান্দার রাজা তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। নিজের দিনে সে পুরো হিসেব নিকেষটাই উল্টে দিতে পরে। এছাড়াও লুক জঙ্গুয়ে, রায়ান বার্ল কিংবা উইলিয়ামসরাও যেকোনো বিপদ ঘটিয়ে দিতে পারে।

এতোসবকিছুর পরও আগামীকালের এই ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এটা প্রত্যাশা করা যায়। বাংলাদেশ এই বিশ্বকাপে ১৫ বছরের হতাশা কাটিয়েছে। মূলপর্বে পেয়েছে সেই অধরা জয়। তাছাড়া এবারের বিশ্বকাপ সবদিক থেকেই আলোচিত। যেখানে ভারত পাকিস্তানের উত্তেজনা ছিলো, রিভিউ নিয়ে প্রথম ম্যাচেই ছিলো সরগরম, ছিলো বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়া নিয়েও আলোচনা-সমালোচনা।

বিজ্ঞাপন

এইসবকিছু ছাপিয়ে আবার আলোচনার জন্ম দিয়েছে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড। নিজেদের চেয়ে অপেক্ষকৃত বড় দলের সাথে বিশ্বকাপের মতো আসরে পেয়েছে জয়। জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়ে জয় পেয়েছে অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে জয় তুলেছে আয়ারল্যান্ড। এইসবকিছুই যেন আশার আলো দেখাচ্ছে।

সেই আশার আলোর দিকে পা বাড়াতে হলে প্রথম ম্যাচের মতো নিজেদের তৃতীয় ম্যাচটিতেও জ্বলে উঠতে হবে টাইগারদের। এবং সেই বিশ্বাস টাইগারদের আছে বলে আমি মনে করি। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯টা টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। যার ১২টিতেই জিতেছে দল। সেই পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। যদিও পরিসংখ্যান বিশ্বকাপের মঞ্চে তেমন কোনো ছাপ ফেলে না। সেটা পাকিস্তানের সাথে জিম্বাবুয়ে প্রমাণ করে দিলো।

এই ম্যাচটিতে বাংলাদেশের সবচেয়ে বড় এডভান্টেজ হবে জিম্বাবুয়ের খেলোয়াড়দের সম্পর্কে জানা। বাংলাদেশ এই জিম্বাবুয়ের সাথে যতগুলো ম্যাচ খেলেছে অন্য যেকোনো দলের তুলনায় সেটি বেশি হবে। সেইদিক থেকে এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা বড় এডভান্টেজ। এদিক থেকে জিম্বাবুয়েও কিছুটা এডভান্টেজ পাবে। তবে বাংলাদেশের অভিজ্ঞতাকেই আমি এখানে বড় করে রাখবো।

সবমিলিয়ে আগামীকাল ৩০ অক্টোবরের পরীক্ষায় বাংলাদেশ পাস করে ফেললে সেমির সম্ভাবনা অনেকটা প্রকট হয়ে দেখা দিবে। যেহেতু খেলাটা জিম্বাবুয়ের সাথে তাই আশা রাখাই যায়।

লেখক: কলামিস্ট

সারাবাংলা/এসবিডিই/এএসজি
বিজ্ঞাপন

বগুড়ায় ৩ হাজার ইয়াবা পাচারের সময় আটক ২
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৭

গীবত, সুদ-ঘুষের চেয়েও খারাপ: বুবলী
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৫

সাহ্‌রি ও ইফতারের সূচি ২০২৬
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১০

আরো