দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও অব্যবস্থাপনার কারণে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুগুলোর মধ্যে অন্যতম ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। ২০০০ সালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন রামারবাগ এলাকায় নির্মিত হয় আন্তর্জাতিক এই ভেন্যু । অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, এশিয়া কাপ, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার স্মরণীয় টেস্টসহ বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী হয়ে আছে এই স্টেডিয়াম। তবে অযত্ন, অবহেলা ও অব্যবস্থাপানার ফলে পরিত্যক্ত রূপ ধারণ করেছে প্রায় ২৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন আন্তর্জাতিক এই ভেন্যুটি। বর্তমানে আন্তর্জাতিক এই ভেন্যুতে ঘাস চাষ হচ্ছে। ইনডোরের সব অবকাঠামো ভেঙে চুরমার হয়ে গেছে। যেন যুদ্ধ বিধ্বস্ত ভবনের রূপ নিয়েছে ইনডোরটি। ফ্লাই ফ্লাডলাইট, ডিজিটাল দর্শন আসন নাইটও চুরি হয়ে গেছে। প্রেসবক্স ও কমেন্ট্রি বক্সে লাগানো এসিগুলোও চলে না। এসির বাইরের যন্ত্রপাতিতে মরিচা ধরেছে। টয়লেট ও ওয়াশ রুমের বেহালদশা। এভাবে অযত্ন-অবহেলায় আন্তর্জাতিক এই ভেন্যুটি পরিত্যক্ত রূপ ধারণ করলেও তা সংস্কারে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে একটি জাতীয় সম্পদের মৃত্যুতে ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীরা। সম্প্রতি স্টেডিয়াম ঘুরে ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
ছবির গল্প / ধ্বংসের পথে ফতুল্লা স্টেডিয়াম
সারাবাংলা/এসএস