Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জন্মদিনে খালেদা জিয়াকে প্রধান উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ১৭:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় গুলশান চেয়ারপার্সনের বাসভবনে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টা অফিসের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম ফুলের তোড়া পৌঁছে দেন।

ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও চেয়ারপার্সন কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর