Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এবারের নির্বাচন পৃথিবীতে নজির স্থাপন করবে: সালাহউদ্দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ২০:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন পৃথিবীতে একটি নজির স্থাপন করবে। তিনি দাবি করেন, গত ১৭ বছর গণতন্ত্রকে বন্দি করে রাখা হয়েছিল, এখন আলোচনা ও অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘গত ১৭ বছর বাংলাদেশে কোন রাজনৈতিক পরিবেশ ছিল না। রাজনীতি বন্দি ছিল কারাগারে। রাজনীতি বন্দি ছিল লন্ডনে। রাজনীতি বন্দী ছিল শিলংয়ে। এরকম উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ ছিল না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়ে গেছে। ঘরে ঘরে গিয়ে কর্মীদেরকে ধানের শিষের পক্ষে সালাম দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনামুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এম মোবারক আলী। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। দীর্ঘ চার বছর পর আয়োজিত এ সম্মেলন ঘিরে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। অর্ধলাখের বেশি নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল জনসমাবেশে রূপ নেয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর