Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জাপার ভেতর দিয়ে আ.লীগকে ফেরানোর চেষ্টা চলছে’

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৭:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ওপর হামলার দায়-দায়িত্ব এই সরকারকে নিতে হবে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ডাকসুর সাবেক এই ভিপিকে দেখতে এসে এমন কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘ফ্যাসিবাদী শক্তিরা এখন নানা ফরমেটে তাদের শক্তি প্রদর্শন করছে। জুলাই গণঅভ্যুত্থানের যারা সম্মুখ সারির নেতৃত্বে ছিলেন, পরাজিতরা তাদের ওপর আক্রোশ মেটা মেটানোর চেষ্টা করছে। তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নুরুল হক নুরের ওপর হামলা তদন্তে এরই মধ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। জানতে পেরেছি যে, এই কর্মসূচি করার আগেও নুরুল হক নুরকে হুমকি দেওয়া হয়েছে। কারা এই হুমকি দিয়েছে, কোন কোন ইনস্টিটিউশন রাষ্ট্র কাঠামোর মধ্যে থেকেও ফ্যাসিবাদীদের হয়ে কাজ করে যাচ্ছে, সেটা সরকার খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘কোনটা মব, আর কোনটা রাজনৈতিক কর্মসূচি এর পার্থক্য আগে বুঝতে ও জানতে হবে। রাজনৈতিক দল কিভাবে মব করে? একটি নিবন্ধিত দলের কর্মসূচিকে কীভাবে আপনারা মব বলবেন। প্রথমত হামলা করেছে জাতীয় পার্টির দিক থেকে। আমরা এর আগেও দেখেছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম উত্তপ্ত পরিস্থিতি হতেই পারে। কিন্তু এটাকে মব বলে একটা পক্ষকে নিউট্রালাইজড করা এবং আরেক পক্ষকে ফ্যাসিলিটি দেওয়া ঠিক হবে না। জাতীয় পার্টি একটি সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী দল।

তিনি বলেন, ‘এই কাজ যেই করুক না কেন, দায়টা সরকারের ওপর বর্তায়। সরকারকে এটার সমাধান করতে হবে।’ এই হামলার বিচারের মাধ্যমে ভবিষ্যতে যেন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কেউ ঘটানোর সাহস না পায় সেটা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা।

বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর