Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০২

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে শ্রদ্ধা নিবেদন বিএনপির।

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি, কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নেতাদের মধ্যে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, হাবিব উন নবী সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

বিজ্ঞাপন

পুষ্পস্তবক অর্পণ শেষে দলের নেতারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করছেন বিএনপির নেতারা।

বিজ্ঞাপন

‘আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে’
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০

আরো

সম্পর্কিত খবর