Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ.লীগের অংশগ্রহণে আর কোনো নির্বাচন হবে না: সারজিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে বাংলাদেশের আর কোনো নির্বাচন হবে না। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জে এনসিপির সমন্বয় সভায় শেষে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। সেইসঙ্গে আগামীর নতুন বাংলাদেশে আওয়ামী নির্বাচনেই অংশ নিতে পারবে না। এমনকি পৃথিবীর কোথাও বিপ্লবী ও পরাজিত ফ্যাসিস্ট একসঙ্গে রাজনীতি করতে পারে না হয়। বিপ্লবীরা থাকবে নয়তো ফ্যাসিস্ট। এক কথায় ৫ আগস্টেই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে।’

বিজ্ঞাপন

সারজিস বলেন, ‘নিউইয়র্ক প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়াটা অন্তর্বর্তী সরকারেরই দুর্বলতা, যেই দুর্বলতার চিত্র সারাদেশেই দেখা যাচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস ও সুনামগঞ্জ জেলা এনসিপি প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজার প্রমুখ।

বিজ্ঞাপন

‘আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে’
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০

আরো

সম্পর্কিত খবর