Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ দফা দাবিতে কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের চৌড়হাস এলাকা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করে দলটি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় সমাবেশে বক্তব্য দেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর আবুল হাশেম, কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি পদপ্রার্থী আমীর হামজা, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার,শহর জামায়াতের আমীর এনামুল হকসহ জামায়াত নেতারা।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন’ ২৪ গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহিদ ও আহত হলেও আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। অথচ একটি দল নির্বাচনে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া, পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত ইসলামী নেতারা।

এ সময় বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ও তার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

‘আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে’
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০

আরো

সম্পর্কিত খবর