Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই যোদ্ধা ‘অপহরণ’: জড়িতদের গ্রেফতারের দাবি যুবশক্তির

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: তুরাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা কে এম মামুনুর রশীদকে ‘অপহরণের ঘটনায়’ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় যুবশক্তি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম বলেন, ‘গুপ্ত মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে। দায় চাপানোর অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও যুবশক্তির গ্রহণযোগ্যতা নষ্ট করতে একটি মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তারিকুল ইসলাম অভিযোগ করেন, ‘মামুনুর রশীদের নিখোঁজ হওয়ার পর একটি অসাধু মহল সুপরিকল্পিতভাবে বিভিন্ন ফেসবুক আইডি থেকে এনসিপি ও জাতীয় যুবশক্তিকে জড়ানোর অপপ্রচার চালিয়েছে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে।’ একই সঙ্গে অপতৎপরতার সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচনে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় যুবশক্তির আহ্বায়ক আরও জানান, এনসিপি ও যুবশক্তির মানহানি করার অভিযোগে আগামীকাল শনিবার মামলা দায়ের করা হবে।

প্রসঙ্গত, সোমবার সকালে নিখোঁজ হন মামুনুর রশীদ। তিনদিন পর শুক্রবার দুপুরে পূর্বাচলের ৩০০ ফুট সড়কসংলগ্ন একটি জামে মসজিদ থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর