Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদেশি অর্থায়নে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আওয়ামী লীগের মিছিল থেকে নাশকতার পরিকল্পনা ও বিদেশি অর্থায়ন সংগ্রহের অভিযোগে দলটির ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগের সভাপতি ও সাবেক তিতুমীর কলেজ ছাত্রলীগ সদস্য মো. মানিকুরুর রহমান (৩৫), সাবেক জাতীয় শ্রমিক লীগের ২২ নম্বর ওয়ার্ড রামপুরার আইন বিষয়ক সম্পাদক ও শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগ সদস্য মো. আব্দুর রাজ্জাক শাকিল (৫৯), বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সম্পাদক ও শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগ সদস্য মো. আলম মাতবর (৫৮), শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগ সদস্য মো. সাইফুল ইসলাম (৩৭), ঝিনাইদহ জেলার মহেশপুর থানা যুবলীগ সদস্য মো. মকছেদ (৩৯), চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মো. কায়েম হোসেন (৪১), চকবাজার থানার ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য রিয়াজউদ্দীন আহমেদ মানিক (৫০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য মো. নজরুল ইসলাম সুমন (৩৭ ), ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক এবাদুল হক সবুজ (৩৫), ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক হীরক (৬০) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আবিরুজ্জামান ওরফে আবির (২৫)।

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, মোহাম্মদপুর থানা এলাকায় ২৮ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে ২৯ সেপ্টেম্বর ভোর রাত সাড়ে ৪টা পর্যন্ত অভিযানে মো. মানিকুরুর রহমান, মো. আব্দুর রাজ্জাক শাকিল, মো. আলম মাতবর, মো. সাইফুল ইসলাম, মো. মকছেদ, মো. কায়েম হোসেন, রিয়াজউদ্দীন আহমেদ মানিক, মো. নজরুল ইসলাম সুমনকে ও এবাদুল হককে রাজধানীর আফতাব নগর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি। রোববার দিবাগত রাতে মিরপুরের কাফরুল থানা এলাকা থেকে মাহবুবুল হক হীরককে গ্রেফতার করে ডিবি। একই দিন ভোর রাত ৪টা ২০ মিনিটের দিকে আশুলিয়া থানা এলাকা থেকে আবিরুজ্জামান ওরফে আবিরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার মো. মানিকুরুর রহমানের নেতৃত্বে শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগ (এসএইচটিএসএল) গঠনের জন্য একযোগে কাজ করা হয়েছে। গ্রেফতার আবিরুজ্জামান ওরফে আবির ঢাকার শ্যামলী এলাকায় ককটেল হামলাসহ মিছিলের নেতৃত্বে ছিলেন। বিশেষ করে ঢাকার মহানগর উত্তর ছাত্রলীগকে সুসংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছেন। এ ছাড়া, তিনি প্রচুর বিদেশি অর্থায়ন সংগ্রহ করছেন বলে তথ্য রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর