Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৫:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ২০২১ সালের সহিংসতায় ১৬ জন নিহতের ঘটনার জন্য সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায় শহরের পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতুলী মোড়ে গিয়ে শেষ হয়।

বক্তাদের অভিযোগ, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় যে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে, তা ছিল সাংগঠনিকভাবে পরিকল্পিত। তারা দাবি করেন, ওই সময়কার সরকারদলীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর প্ররোচনায় এই ঘটনার সূত্রপাত হয়, যাতে প্রাণ হারান ১৬ জন।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা তার ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং বলেন, “আলেমদের রক্তে যিনি হাত রাঙিয়েছেন, তার বিচার এড়িয়ে যাওয়া চলবে না।”

তারা আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের মধ্য দিয়ে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এখন সময় এসেছে শাপলা চত্বর ও ব্রাহ্মণবাড়িয়ায় আলেমদের ওপর হওয়া নির্যাতনের বিচার নিশ্চিত করার।

এ ঘটনায় তৎকালীন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমানকেও অভিযুক্ত করে তার বিচার দাবি করা হয়।

বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য দেন জেলা হেফাজতের সেক্রেটারি মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতি বুরহান উদ্দিন কাসেমী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ইউসুফ ভুইয়া, যুব সম্পাদক মাওলানা জুনায়েদ কাসেমী, প্রচার সম্পাদক মুফতি উবায়দুল্লাহ মাদানী, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেনসহ অন্যান্য নেতারা।

বিজ্ঞাপন

পুলিশের ৭ কর্মকর্তা বদলি
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৬

আরো

সম্পর্কিত খবর