Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ০৮:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে কথা বলবেন। তবে ঠিক কি বিষয় নিয়ে সংবাদ সম্মেলন, তা উল্লেখ করেননি তিনি।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর