Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণভোটের সময় নিয়ে কুতর্ক এড়িয়ে চলুন— বিএনপি-জামায়াতকে নাসীরুদ্দীন

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ২১:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী গণভোট কুতর্ক থেকে বিএনপি ও জামায়াতকে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

রোববার (২ নভেম্বর) রাজরানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গণভোট করবেন কিনা জানতে চাইলে পাটওয়ারী বলেন, এখন গণভোট নিয়ে বিএনপি এবং জামায়াত মুখোমুখি অবস্থানে আছে। আমরা দুই দলের কাছে আহ্বান রাখছি, আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে, নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দলকে আহ্বান জানাব নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই ধরনের গণভোটের সময়টা নিয়ে কুতর্ক থেকে আপনারা নিজেদেরকে এড়িয়ে চলুন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গণভোট ইলেকশনের দিনও হতে পারে, আগেও হতে পারে। গণভোট আগে দিল যে উপকারিতা, এই ইলেকশনের দিন দিলেও একই উপকারিতা।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন খুব ধীরগতিতে চলছে। দেশে ইলেকশনের ডামাডোল অলরেডি শুরু হয়েছে। আমরা নির্বাচনের আবহের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি নির্বাচনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয়, তাতে আমরাও অংশগ্রহণ করতে চাই।

এনসিপি-এর মুখ্য সমন্বয়ক বলেন, দ্রুত গতিতে যাতে এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আমরা মাঠে প্রতীক নিয়ে যাব এবং আগামীতে ইনশাআল্লাহ ধানের শীষ এবং শাপলা কলি হাড্ডাহাড্ডি লড়াই হবে।

বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান!
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর