Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মঙ্গলবার দেশে ফিরবেন জামায়াতের আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৭:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: উমরাহ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার (৪ নভেম্বর) দেশে ফিরবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দলের প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবে পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জ-এ অবতরণ করবেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে।

এদিকে ডা. শফিকুর রহমান বিদেশে অবস্থান করার সময় দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিদালনা কমিটি ডা. শফিকুর রহমানকে তৃতীয় মেয়াদের জন্য দলের আমির ঘোষণা করেছে। তিনি ২০২৬ থেকে ২০২৮ সালের নভেম্বর মাস পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান!
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর