Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপির পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাস নাই: মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ১৭:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির ক্ষমতায় যাওয়ার ইতিহাস কখনোই ‘পেছনের দরজা’ দিয়ে নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই দলটি জনগণের আস্থা অর্জন করেছে।

শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত র‍্যালি-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির ষড়যন্ত্রের ইতিহাস নাই। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাস নাই। বরং আপনারাই (ক্ষমতাসীনরা) বারবার চেষ্টা করেছেন। ১৯৪৭, ১৯৭১—সব সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এখনও জনগণের স্বার্থবিরোধী কাজ করছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিএনপির নম্রতা, ভদ্রতাকে দুর্বলতা ভাবলে বোকার স্বর্গে বাস করছেন। বিএনপি সনদ মেনে রাজনীতি করে, কিন্তু বারবার ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আপনারা যদি সত্যিই ক্ষমতা চান, তবে গণতন্ত্রের পথে আসুন। জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এ সমাবেশে বিএনপি নেতাকর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

আরো

সম্পর্কিত খবর