Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুই পা হারানো আহাদের পাশে মোশরাফ

স্পেশাল করেসপডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১৭:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বাবা হারানোর পর ছোটবেলা থেকেই সংসারের ভার কাঁধে তুলে নিয়েছিলো আহাদ। মা ও দুই বোনকে নিয়ে কষ্টে জীবনযাপন করলেও ছিল না তার কোনো অভিযোগ। ভাগ্যের নির্মম পরিহাস গত তিনবছর আগে বাসের হেলপার থাকাকালীন সময়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পা হারিয়ে এখন তিনি শয্যাশায়ী। মানবেতর জীবন কাটাচ্ছেন আহাদ ও তার পরিবার। এমন খবর পেয়ে মানবিক উদ্যোগে আহাদের পাশে দাঁড়ালেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব মো. মোশারফ হোসেন।

সোমবার (১০ নভেম্বর) সকালে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে নন্দীগ্রাম উপজেলায় আহাদের নিজ বাড়িতে যান। তিনি আহাদের সার্বিক খোঁজখবর নেন। এসময় তিনি আহাদের চলাচলের জন্য একটি হুইল চেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

বিজ্ঞাপন

মানবিক এই উদ্যোগের সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেক জেন্ডার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম, যুবদল নেতা জসিম হোসেন, সাকিব প্রমুখ।

ধানের শীষের মনোনীত প্রার্থী মোশারফ হোসেন বলেন, ‘আহাদের মতো পরিশ্রমী তরুণ আজ দুর্ঘটনার কারণে জীবন থেকে পিছিয়ে পড়েছে। এটা সত্যিই দুঃখজনক। আমি শুধু রাজনীতিবিদ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তার পাশে এসে দাঁড়িয়েছি। সমাজের প্রত্যেক সচ্ছল মানুষ যদি এমন অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে কেউ কষ্টে থাকবে না।’

সারাবাংলা/আরটি/জিজি
বিজ্ঞাপন

আরো