Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডাকসু, জাকসু, রাকসু, চাকসু / খুনির পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকুরিচ্যুত করার দাবি

ঢাবি করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৭:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনার পক্ষে অবস্থান নেওয়া শিক্ষকদের চাকুরিচ্যুত করার দাবি জানিয়েছে ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে এক বিবৃতির মাধ্যমে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে কেন্দ্রীয় ছাত্র সংসদগুলো স্বাগত জানাচ্ছে। রায়কে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী, খুনি হাসিনা ড্রোন, হেলিকপ্টার ও লেথাল হ্যান্ডলিং ব্যবহারের মাধ্যমে ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুল ও আশুলিয়ায় আন্দোলনকারী ছাত্র-জনতাকে হত্যার ঘটনা এই নির্দেশনার ফল।

বিজ্ঞাপন

ছাত্র সংসদগুলো বলেছে, ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকবৃন্দ’ নাম ব্যবহার করে খুনির পক্ষে প্রকাশিত বিবৃতিটি জনগণকে স্তম্ভিত ও বিক্ষুব্ধ করেছে। সংবাদ অনুযায়ী ১০০১ জন শিক্ষক স্বাক্ষরিত বলা হলেও শুধুমাত্র ৬৫৯ জনের নাম বিবৃতিতে আছে। এমন অবস্থান নেওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর দেশের সর্বোচ্চ আদালতের রায়ের অবজ্ঞা এবং জুলাই বিপ্লবের শহিদ ও আহতদের প্রতি অবমাননা।

বিবৃতিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, খুনির পক্ষে অবস্থান নেওয়া শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা বয়কট করতে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে।

ছাত্র সংসদরা জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত খুনির পক্ষে অবস্থান নেওয়া শিক্ষকদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দিতে হবে।

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে সিম্ফনি মোবাইল
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৫

আরো

সম্পর্কিত খবর