Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, নিচ্ছেন তরল খাবার

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৩:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে এখন তরল খাবার দেওয়া হচ্ছে এবং তিনি তা গ্রহণও করতে পারছেন।

সোমবার (১ ডিসেম্বর) খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য সূত্রে এই তথ্য জানা যায়।

জানা গেছে, শয্যাপাশে থাকা ছোট পুত্রবধূ শর্মিলা রহমানের সঙ্গে মাঝে মাঝে কথা বলছেন তিনি। চিকিৎসকদের ডাকেও সাড়া দিচ্ছেন।

চার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ ভর্তি আছেন তিনি। আরও কয়েকদিন তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

বিজ্ঞাপন

এদিকে আজ সোমবার (১ ডিসেম্বর) চীনের একটি চিকিৎসক দল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারা খালেদা জিয়ার শারীরিক অগ্রগতি পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেবেন বলে জানানো হয়েছে।

মেডিকেল বোর্ডে নতুন করে যুক্ত হয়েছেন লন্ডন ক্লিনিকের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ডটি প্রতিদিন বৈঠক করে চিকিৎসার সিদ্ধান্ত নিচ্ছে। লন্ডন থেকে নিয়মিত ভার্চুয়ালভাবে যুক্ত হচ্ছেন ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের কয়েকজন চিকিৎসকও আলোচনায় অংশ নিচ্ছেন।

এ ছাড়া যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ও মাউন্ট সিনাইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতেই বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর