Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলুমমুক্ত বাংলাদেশ গঠনই ৮ দলের লক্ষ্য: খেলাফত মজলিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৯:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: স্বাধীনতার ৫৪ বছরেও আমরা নিজেরা স্বাধীন হতে পারি নাই। এখন বৈষম্য হচ্ছে, জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে। এই বৈষম্য জুলুমমুক্ত বাংলাদেশ গঠন করার জন্য গঠিত হয়েছে আট দল বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির হযরত মাওলানা মহিউদ্দিন রাব্বানী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার কার্যকর এবং নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আগামী দিনে আপনারা আমাদেরকে বিজয়ী করবেন। আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। আগামী সংসদ হবে ইসলামী সংসদ। এ সময় অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, আপনি বৈষম্যমুক্ত করার জন্য বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। কিন্তু নিজেই বৈষম্য তৈরি করেছেন।

বিজ্ঞাপন

সমাবেশে ইসলামি আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সচিবায়লসহ সকল প্রতিষ্ঠান কেবলমাত্র আল্লাহর আইন ধারা পরিচালিত হবে। ইসলামবিরোধী কোন আইন চলবে না।

বাংলাদেশের সকল দল ইসলামের পতাকাদলে আসবে আশা ব্যক্ত করে বলেন, ২০১৪, ১৮ এবং ২৪ স্টাইলের মত নিবার্চন আমরা চাই না। মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধান উপদেষ্ঠাকে তাদের পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা হেদায়েত উল্লাহ হাদী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হাক্কানী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব হযরত মাওলানা মূসাবীন ইজহারসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর