Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: গোলাম পরওয়ার

‎স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঢাকা: ‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি।

‎সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররাও ছিলেন।

তিনি বলেন, ‘তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত জানতে চেয়েছিলাম। ভোটগ্রহণ কর্মকর্তা নিয়ে আলোচনা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার নিয়েও কথা হয়েছে।’

‎মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রবাসী ভোটারের নিবন্ধন প্রক্রিয়াটি জটিল মনে করছে প্রবাসীরা। এটাকে আরও সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে।’

‎তিনি বলেন, ‘এ ছাড়া ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে। ওনাদের পদক্ষেপ গ্রহণের জন্য বলেছি। ইসি আমাদের কিছু বলেনি। এর আগে তারা বলেছে এটি একটি ব্যয়বহুল প্রকল্প।’

‎তিনি আরও বলেন, ‘একটি দল প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছে। তফসিল হলে এগুলো নিয়ন্ত্রণের জন্য কী ধরনের ব্যবস্থা নেবে তা নিয়ে আলোচনা হয়েছে।’

‎এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আমরা সুনির্দিষ্ট ঘটনা তুলে ধরেছি। কোনো কর্মকর্তা অনিয়ম করলে আমরা তুলে ধরব, সে বিষয়ে ইসি ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা কোনো অনাস্থা নিয়ে আসিনি। জাতি মনে করছে নির্বাচনের তফসিল নিয়ে সময় পার হয়ে যাচ্ছিল; তাই আমরা এসেছি। ইসির ওপর আমাদের আস্থা রয়েছে।’

বিজ্ঞাপন

কোনো অবস্থাতেই নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে জামায়াতকে ইসি আশ্বস্ত করেছে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো

সম্পর্কিত খবর