Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আপাতত ঢাকায় রেখেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১২:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার উদ্যোগ আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তার শারীরিক অবস্থা বর্তমানে এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তরের জন্য উপযুক্ত নয়। বিশেষ করে হৃদ্‌যন্ত্রের জটিলতা এবং দীর্ঘদিনের বিভিন্ন অসুস্থতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

এভারকেয়ার হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার হার্টের অবস্থা এখনো সংকটজনক। পাশাপাশি ডায়াবেটিস, কিডনি, ফুসফুসসহ একাধিক পুরোনো সমস্যা অপরিবর্তিত রয়েছে। প্রতিদিনই তাকে ডায়ালাইসিস করতে হচ্ছে। চিকিৎসক দলের পর্যবেক্ষণ অনুযায়ী, কিডনি কার্যক্ষমতা স্থিতিশীল না হওয়া পর্যন্ত তার সার্বিক শারীরিক অবস্থার উন্নতি সম্ভব নয়।

বিজ্ঞাপন

কাতার আমিরের সহযোগিতায় জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। গত শনিবার (৬ ডিসেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের অনুমতিও মিলেছিল।

প্রাথমিক সূচি অনুযায়ী, বিমানটি মঙ্গলবার ঢাকায় এসে বুধবার লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণে পরিকল্পনাটি আপাতত স্থগিত করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রতিদিনই এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা তদারকি করছেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, ডা. জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত হয়ে চিকিৎসায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনি জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসায় কাজ করছে। চিকিৎসকদের মতে, সামনের কয়েকটি দিন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো

সম্পর্কিত খবর