Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ছাত্রশক্তি’র শাহবাগ অবরোধ

ঢাবি করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ করেছে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি।

সোমবার(১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

ছবি: সারাবাংলা

অবরোধে ‘অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট’, ‘হাদীর উপর গুলি কেন, প্রসাশন জবাব চাই’, ‘এক-দুই-তিন-চার,জাহাঙ্গীর তুই গদি ছাড়’- সহ নানা স্লোগান দেন ছাত্রশক্তির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

অবরোধে ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার বলেন, ‘আমরা আজকে শান্তিপূর্ণ ও গণতন্ত্রিক আন্দোলন কর্মসূচি পালন করব। আমাদের আন্দোলন জনদূর্ভোগ তৈরি করার জন্য নয়। আমাদের কর্মসূচি জনমত ও ন্যায়ের কর্মসূচি। আমরা আশা করি অন্তর্বতী সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিবেন যাতে জন দূর্ভোগ কম হয়।’

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ, স্যার এফ রহমান হল সংসদের সাধারণ সম্পাদক মো. হাবিবসহ ছাত্রশক্তির নেতৃবৃন্দ।

সারাবাংলা/কেকে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর