Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওসমান হাদির মৃত্যুতে চরমোনাই পীরের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ২২:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, আমি ওসমান হাদির শোকাহত পরিবার,স্বজন, সহকর্মী, বন্ধুসহ শোকাহত জনতার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছি, তার রুহের মাগফিরাত কামনা করে জান্নাতে তার উচু মাকামের জন্য দোয়া করছি।

ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন ও সংগ্রামকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ওসমান হাদির হত্যাকারী, নির্দেশদাতা ও চক্রান্তকারীকে সরকারের সকল শক্তি নিয়োজিত করে হলেও শাস্তির আওতায় আনতেই হবে। ভারতীয় আধিপত্যবাদ ও আধিপত্যবাদের দালালদের বিরুদ্ধে সংগ্রাম অব্যহত রাখতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আইজিপিসহ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর