Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমানবন্দর থেকে হাদির মরদেহ নেওয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৭:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সন্ত্রাসীদের গুলিতে নিহত জুলাই আন্দোলনের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ এ তথ্য জানানো হয়েছে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বিমানবন্দর থেকে ইনকিলাব মঞ্চ শহিদ ওসমান হাদিকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আসবে। ছাত্রজনতা রাজপথ দখলে রাখবেন এবং বিচারের জন্য স্লোগান জারি রাখবেন।

ইনকিলাব মঞ্চ আরও জানায়, শহিদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করব। সেখান থেকে শহিদ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।

বিজ্ঞাপন

এদিন, বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ফ্লাইটটি রওনা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বিজি-৩৮৫ ফ্লাইটটি সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ সুষ্ঠুভাবে দেশে আনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার পর ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এবং ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে হাদির মারা যাওয়ার খবর জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুরে নেওয়া হয়।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আইজিপিসহ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর