Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাদির জানাজায় শরিক হতে দেশে ফিরেছি: জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ১২:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: হাদির জানাজায় শরিক হতে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২০ ডিসেম্বর) নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন জামায়াত আমির। এর আগে, সকালে তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ফেসবুক পেজে তিনি লেখেন, শহিদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহিদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে; কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন।

বিজ্ঞাপন

তিনি বলেন, শহিদ ওসমান হাদি কোনো দল বা মতের নন— তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমি সবাইকে আহ্বান জানাই, আজ তার জানাজায় দল-মতের ঊর্ধ্বে উঠে দলে-দলে অংশগ্রহণ করুন। দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও আমাদের সবার। শহিদ ওসমান হাদি হোক আমাদের ঐক্যের প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর