Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ১২:০৬

বিএনপি নেতা রাশেদ খাঁন।

ঢাকা: বিএনপি নেতা রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে রোববার (১৯ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তিনি এ দায়িত্ব পালন করবেন।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

রাশেদ খাঁন একসময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দলটির সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দেন। পরে ঝিনাইদহ থেকে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিলেও বিজয়ী হতে পারেননি।

বিজ্ঞাপন

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় পাঁচ মাসের মাথায় তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপিতে যোগদানের পর স্বল্প সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পাওয়ায় দলের অভ্যন্তরে রাশেদ খানের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হলো।

নিয়োগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

 

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর