Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকছে না: শিশির মনির

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ২২:১০

জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির বলেছেন, সাতক্ষীরা-৪ আসন থেকে জামায়াতের টিকিট পেয়ে পাস করা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকছে না।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমন মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী এদিন গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করার পর আলোচনা শুরু হয় তার সংসদ সদস্য পদ থাকছে কি না। মুলত এ প্রসঙ্গেই তিনি বিষয়টি পরিষ্কার করেন।

গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

তার পরেই শিশির মনির নিজের ফেসবুকে লিখেছেন, ‘‘সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে ‘পদত্যাগ’। তিনি হয়েছেন ‘বহিষ্কার’। জামায়াত আজকেই নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে। কারণ ‘নৈতিকস্খলন’। প্রশ্ন হচ্ছে সংসদ সদস্য থাকতে পারবেন কিনা? আমার মতে না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর