Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ১৫:১৬

সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম -ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নজরুল ইসলাম-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, সাবেক এই সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো