Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বুধবার সারা দেশে বিক্ষোভের ডাক এনসিপির

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ০০:০৮

ঢাকা: হবিগঞ্জে শান্তিপূর্ণ পদযাত্রার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এনসিপির দফতর সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা চালানো হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে দেশের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে ও যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর