Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৬ ১৫:২১

– ছবি : সংগৃহীত

ঢাকা: বদলে যাওয়া বাংলাদেশের কূটনীতি বুঝতে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুভেচ্ছা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সার্জিও গোরকে শুভেচ্ছা জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারতব আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও জোরদার করবে।

তিন দিনের এই ঢাকা সফরে চীনের সাথে সম্পর্কের গভীরতা যাচাই করতে পারেন প্রভাবশালী এই মার্কিন নীতিনির্ধারক। পাশাপাশি, ওয়াশিংটনের সাথে সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকার মনোভাবও খতিয়ে দেখবেন সার্জিও গোর।

বিজ্ঞাপন

সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করবেন তিনি। ঢাকা সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করবেন সার্জিও। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথেও মতবিনিময় করবেন বিশেষ এই দূত।

বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান ও ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে এতে।

সফরের শেষ দিন সার্জিও গোর পরিদর্শনে যাবেন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরেও।

সারাবাংলা/একে/এসআর