Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এবার ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

ঢাবি করেস্পন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১৮:৫৬

ঢাকা কলেজে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ ঘিরে উত্তেজনা। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ৩টার দিকে ঢাকা কলেজের অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির মারামারি হয়েছে এমন খবর আসার পর পরই দুই পক্ষই মারামারিতে লিপ্ত হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের অন্তত ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিলাদ হোসেন।

মিলাদ বলেন, ‘ঢাকা কলেজের অডিটোরিয়ামে আমাদের কর্মীসভা ছিল। আমরা সেখানে যাওয়ার সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে আমাদের ওপর হামলা করে। পরে আমরা অধ্যক্ষের কাছে গেলে তারা ক্যাম্পাস দখলের চেষ্টা করে। আমরা তার প্রতিবাদে মিছিল করি। আমরা কাউকে ঢাকা কলেজ দখল করতে দিব না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ঢাকা কলেজের সামনে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটান।’

তবে ছাত্রদলের ওপর হামলার ঘটনা অস্বীকার করেন ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। তিনি বলেন, ‘আমাদের আজ শহিদদের জন্য দোয়া মাহফিল ছিল। সেখানে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদল হামলা করে। এতে আমাদের অনেকে আহত হয়েছেন।’

সংঘর্ষের পর বিকেল সাড়ে ৫টার দিকে সরজমিনে দেখা যায়, ঢাকা কলেজে অবস্থান নিয়েছে ছাত্রদল। আর সাইন্সল্যাব মোড়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সেই সঙ্গে ঢাকা কলেজ, নিউমার্কেট ও সাইন্সল্যাব এলাকায় পুলিশও অবস্থান করছে।

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর