Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ১৯:৪৫

নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার কসবা ইউনিয়নের বাইলকাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতান করা হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকমল চন্দ্র দেবনাথ তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাইলকাপাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে আগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর একটি চাঁদাবাজির মামলায় আদালতে আত্মসমর্পণ করেন আব্দুল কাদের। ওইদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর