Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন, বিরোধীদলের অভিযোগের সুযোগ নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ১৫:৫৮

রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একটি মুহূর্ত। ছবি: সারাবাংলা

ঢাকা: বিরোধীদলের অভিযোগ প্রসঙ্গে জাতীয় সংসদের চিফ হুইফ নূরুল ইসলাম মনি বলেছেন, ‘বর্তমান সংবিধানের নিয়ম অনুযায়ী ভোটার তালিকা, তফসিল ঘোষণা, ভোটগ্রহণ এবং শপথগ্রহণের সব কাজ পরিচালিত হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদলের অভিযোগের সুযোগ নেই।’

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমে সম্প্রচার প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোট শুরু হওয়ার ৫ মিনিট আগে থেকে লাইভ সম্প্রচার শুরু হবে। ভোট চলাকালীন ৩ ঘণ্টা লাইভ বন্ধ থাকলেও পুরো প্রক্রিয়ার ইনট্যাক্ট রেকর্ডিং থাকবে। এরপর ভোট গণনা ও ফলাফল ঘোষণার সময় পুনরায় লাইভ করা হবে।’

বিজ্ঞাপন

চিফ হুইফ বলেন, ‘আজ (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যদের (এমপি) মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে। প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পরপরই সবার উপস্থিতিতে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।’

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর