Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘মৃত্যু ছাড়া কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলে ঘোষণার পর নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২০ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৯

ওই বিএনপি নেতা।

কুমিল্লা: চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যয়ে দিনভর নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেছিলেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন। গণসংযোগকালে নিজের প্রার্থিতা নিয়ে দৃঢ় অবস্থান জানিয়ে তিনি বলেছিলেন, ‘আমার মৃত্যু ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।’ এই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়েছে তার।

সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে অসুস্থ হয়ে মারা যান তিনি। সাইফুল ইসলাম খোকন চান্দিনা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি হিসেবে গতকাল সোমবার দিনভর বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

গণসংযোগের সময় তার প্রার্থিতা নিয়ে নানা আলোচনা চলছিল। কেউ কেউ বলেন, শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন। তবে নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বলেন যে মৃত্যু ছাড়া কেউ তাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।

দিনভর গণসংযোগ শেষে রাত ৯টার দিকে নিজ বাড়িতে ফেরেন তিনি। রাত ১২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্বজনরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাকে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ‘রাত ১টার দিকে সাইফুল ইসলাম খোকনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর