Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৩ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৭

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিরুদ্ধে ওঠা ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে।’

দুদকের অনুসন্ধানে বিদেশে অর্থ পাচারের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ এ মন্তব্য করেন।

দুদক জানায়, বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচার, ঢাকা ওয়াসা, এলজিইডি ও সিটি করপোরেশনে কর্মকর্তা নিয়োগে ১৮৭ কোটি টাকা লেনদেন এবং ৩৬ জন জেলা প্রশাসক পদায়নে মোটা অঙ্কের বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এছাড়া, তার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে বিপুল পরিমাণ অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। একই সঙ্গে সরকারি পদে নিয়োগ, বদলি ও পদায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।

এর আগে এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে আসিফ মাহমুদ দুদকের বক্তব্যের প্রতিবাদ করেছেন। অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার বিষয়ে দুদকের বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান তিনি।

গত শুক্রবার দেওয়া এক ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, কোনো তদন্তের ফলাফল বা সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশের আগেই দুদকের বক্তব্যের কারণে তার বিরুদ্ধে ‘মিডিয়া ট্রায়াল’ শুরু হয়েছে। এতে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর