Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংবিধান সংশোধন মিটিং দিয়ে সংকটের সুরাহা হবে না: আখতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫৪ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫৫

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

নীলফামারী: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, সরকার সংবিধান সংশোধন কমিটির মিটিং দিয়ে চলমান সংকটের সুরাহা হবে না, বরং সংকটের পথকে আরও দীর্ঘায়িত করা হবে। তাই এনসিপি এই সংবিধান সংশোধন কমিটির বৈঠককে বয়কট করছে এবং কোনোভাবেই আমরা সেখানে অংশগ্রহণ করব না।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর জলঢাকায় ‘কৃষক শক্তি’র আয়োজনে কৃষক ভোগান্তি, সার সংকট এবং কৃষি খাতের নানান দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে অনুষ্ঠিত কৃষক সমাবেশ ও গণশুনানিতে শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন আরও বলেন, গণরায়কে অস্বীকার করে সরকার গণভোট নিয়ে তামাশা শুরু করেছে। সংবিধানি ফ্যাসিবাদী কাঠামো সংশোধন না করে তারা তাদের মতো করে সংশোধন করতে চায়। সংবিধান কিভাবে সংশোধন করতে হবে তা জুলাই সনদে উল্লেখ রয়েছে, সেভাবে কাজ না হলে ভবিষ্যতে বাংলাদেশকে আরও বিপদের মুখে পড়তে হবে।

বিজ্ঞাপন

কৃষক সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ কৃষকেরা উপস্থিত থেকে নিজ নিজ এলাকার কৃষি সংক্রান্ত নানা অনিয়ম ও সার সংকটের ভোগান্তির কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর