Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি, তিন দফা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৬ ১৮:৩২

– ছবি : সংগৃহীত

ঢাকা: অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটি জানিয়েছে, একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে তারা অংশ নেবে না।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এনসিপির কার্যালয়ে জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলের সদস্যসচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি যাবে না।

বিজ্ঞাপন

এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর আহ্বানও জানান তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর