Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অপতথ্য রোধে সত্যতা যাচাই, আইন প্রয়োগ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৬ ১৯:১৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক আস্থার ওপর ভুল ও বিভ্রান্তিকর তথ্যের প্রভাব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্যের বিস্তার তথ্যের সত্যতা যাচাই, দায়িত্বশীল সংবাদ চর্চা, আইন প্রয়োগ এবং নাগরিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে বাংলাদেশ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ (বিআইএনএসএস) এর উদ্যোগে “মিথ্যা ও অপতথ্য: জাতীয় নিরাপত্তার ওপর হুমকি” শীর্ষক এক নীতিনির্ধারণী সেমিনারে এসব কথা বলেন তারা।

অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা, সেনাবাহিনীর প্রতি জনআস্থা এবং সংকটকালে দায়িত্বশীল যোগাযোগের ওপর অপতথ্যের নেতিবাচক প্রভাব নিয়ে বিশদ আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর বিশিষ্ট অধ্যাপক লেফট্যানেন্ট জেনারেল আমিনুল করিম (অব.) এবং সেমিনারের কনভেনার ছিলেন বিআইএনএসএস-এর মেম্বার সেক্রেটারি মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ। এছাড়া অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন।

সেমিনারে বক্তব্য রাখেন লেফট্যানেন্ট জেনারেল আমিনুল করিম (অব.), ব্রিগেডিয়ার জেনারেল ড. আবদুল্লাহ আল ইউসুফ, মেজর জেনারেল ড. নাঈম আশফাক, ড. জুলকারিন জাহাঙ্গীর, ড. প্রীতি কণা শিকদার, মেজর জেনারেল ড. মোস্তাফিজুর রহমান, ড. নাজমুল আমিন মজুমদার, আবু রুশদ, ড. তৌফিকুল ইসলাম, মুক্তাদির রশীদ, রেজাউল করিম রনি, শাহেদ আলম, মো. সোহেল রানা  সালাউদ্দিন আহমেদ রেজা প্রমুখ।

অনুষ্ঠানে দুটি বিশেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম প্যানেলে বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে মিথ্যা ও অপতথ্যের সম্ভাব্য উদ্দেশ্য এবং জাতীয় নিরাপত্তা ও জনআস্থার ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
দ্বিতীয় প্যানেলে অপতথ্য মোকাবিলায় নীতিগত উদ্যোগ, তথ্য যাচাই, ডিজিটাল সক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

সেমিনারে মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখে প্রমাণভিত্তিক তথ্য যাচাই, দায়িত্বশীল সাংবাদিকতা এবং সংকটকালে সমন্বিত জনযোগাযোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর